বড়লেখা বিএনপির আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৬, ৯:৩৬:০৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আগমণকে স্বাগত জানিয়ে ও তাঁর সফর কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন বড়লেখা পৌরশহরে স্বাগত ও আনন্দ মিছিল করেছে।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, সাবেক সংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান সফিক প্রমুখ।




