জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. অপরাধ

এসএমপির অভিযানে ১৫ দিনে আটক ১,৩০৬, কোটি টাকার চোরাইপণ্য জব্দ


প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:১২:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে| এরমধ্যে চলতি জুন মাসের ১৫ দিনে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৩০৬ জনকে গ্রেফতার করা হয়েছে| এই সময় কোটি টাকার অবৈধ চোরাই পণ্য জব্দ করে এসএমপি|
বুধবার (১৭ জুন) এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩২ ঘন্টার অভিযানে সিলেট নগরী থেকে ১৫৫ জনকে আটক করে পুলিশ| এছাড়া এসময় ট্রাফিক পুলিশের অভিযানে ১৯৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়| এরমধ্যে ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৮টি যানবাহন আটক করা হয়|
সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি সূত্র জানিয়েছে, চলতি জুন মাসের ১৫ দিনে নগরীতে গ্রেফতারকৃত ১৩০৬ জনের মধ্যে- ১৮ জন ছিনতাইকারী, ৯৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫৫ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ১০২ জন সন্দেহভাজন ব্যক্তি, ৬৩ জন জুয়াড়ি, ১৫ জন চোর, ৩৭ জন হকার এবং ১৯ জন অন্যান্য অপরাধে জড়িত আসামীরা রয়েছেন| এছাড়া মেট্রোপলিটন অধ্যাদেশে ৩৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে| বিশেষ চিরুনি অভিযানে আরও ৫৫৭ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে|
এদিকে ১৫ দিনে এসএমপির মাদকবিরোধী অভিযানে ৫৭৪ পিস ইয়াবা, ৬৪ লিটার চোলাই মদ, ৬ বোতল বিদেশি মদ, ২২০ গ্রাম গাঁজা এবং ১০০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়| একই সময়ে ডিবি পুলিশ ১৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে|
অপরদিকে এই সময়ে চোরাচালান ও অবৈধ ভারতীয় পণ্যবিরোধী অভিযানে ৪ হাজার পিস স্কিন শাইন ক্রিম, ২ হাজার ৪৬৫ কেজি চা-পাতা, ৮ লাখ ১৯ হাজার পিস নাসিরুদ্দিন বিড়ি, ৬ হাজার ৫১৯ কেজি জিরা, ১২ হাজার ৮০৯ পিস বিভিন্ন ধরনের চকলেট, ৯৬০ বোতল প্র্যাকটিন সিরাপ এবং ১৯ হাজার ৭৯৫ পিস ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়েছে| উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯১ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা|
অন্যদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ১ হাজার ২৬৫টি যানবাহন আটক করা হয়েছে| ১ হাজার ৯৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি জরিমানা হিসেবে ৪১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা আদায় করা হয়েছে|
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানিয়েছেন, নগরীতে অপরাধ কর্মকান্ড দমনে এসএমপির সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে| গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে| নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ নগরী গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|

অপরাধ এর আরও খবর
কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top