জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. অপরাধ

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৭:৪৫:৩৩ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। গত আট মাসে মাদক ও চোরাচালানের ঘটনায় ৪৭টি মামলা দায়ের করে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানে ১৮টি মামলা দায়ের করে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ১ হাজার ৪৮৫টি ইয়াবা, ২৯৬ পিস ভারতীয় অফিসার্স চয়েস মদ, ১৫০ বোতল ফেনসিডিল ও ৩২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে চোরাচালানবিরোধী অভিযানে ২৯টি মামলা দায়ের করে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় বিড়ি-সিগারেট, ৮০০ কেজি চা পাতা, ৫০০ কেজি চিনি, ১ হাজার ১২৫ কেজি পেঁয়াজ, ১ হাজার ৬৮০ কেজি জিরা, ৬০টি শাড়ি, ৯৩৬টি ঔষধি ক্রিম, ৫৭৬ বোতল সিরাপ, ৯৯ পিস মোবিল ও ২৫টি এমআরএফ টায়ার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত চারটি পিকআপ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেকের দিকনির্দেশনায় কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের পাশাপাশি নিয়মিত মামলার সাজাপ্রাপ্ত, পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা-সমাবেশের পাশাপাশি উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভায় বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত পুলিশ সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছেন।

অপরাধ এর আরও খবর
কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top