দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৪০:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকা থেকে ৯৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে হুমায়ুন রশীদ চত্বর এলাকার শ্যামলী আর ট্রাভেলসের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতের নাম সোহেল আহমদ (৩০)। সে শাহপরান থানাধীন বাহুবল এলাকার বাসিন্দা।
রোববার (২২ নভেম্বর) এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।





