শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৫১:৫১ অপরাহ্ন

শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না বলে মন্তব্য করেছেন সফররত বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা। রোববার দুপুরে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময়ে মাসুদ রানা আরও বলেন, বাঙালি জাতি রাষ্ট্রের বিকাশে সিলেটের মানুষের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এ অঞ্চলের মানুষ অভিভাবকত্বের ভূমিকায় ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি সালেহ চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কামকামুর রাজ্জাক রুনু, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, সদস্য এম এ মতিন, মো. দুলাল হোসেন, সিন্টু রঞ্জন চন্দ, মো. মারুফ হাসান, এম রহমান ফারুক, শফিক আহমদ শফি, এইচ এম শহীদুল ইসলাম, মুহিত চৌধুরী, সহসযোগী সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী। বিজ্ঞপ্তি




