জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. অপরাধ

দিরাইয়ে পিতার হাতে ২ শিশু খুন


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৭:৪১:১৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে পিতা কামরুল মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। গত দুই দিনে দেখার হাওর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত দুই শিশুর মরদেহই তার সন্তান বলে শনাক্ত করা হয়েছে।
নিহত দুই শিশু হলো-মুহাদ্দিস (৭) ও তুলনা (৪)। অভিযুক্ত কামরুল উপজেলার চরনারচর ইউনিয়নের গেরুয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে কামরুল নিজ বসতঘর থেকে বের হন। এ সময় তার চার সন্তানের মধ্যে মুহাদ্দিস ও তুলনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিন গড়িয়ে রাত হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে কামরুল একাই বাড়িতে ফেরেন। সন্তানদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সিলেটে তার দুই সন্তান হারিয়ে গেছে। কামরুলের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে মঙ্গলবার স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বুধবার সবকিছু খুলে বলবেন বলে জানান।
বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে এলাকাবাসীর সামনে কামরুল তার দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, মঙ্গলবার সুনামগঞ্জ সদর থানা পুলিশ দেখার হাওর থেকে একটি অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে শান্তিগঞ্জ থানা পুলিশ একই হাওর থেকে আরও একটি অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করে।
কামরুলের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ দুটি তার সন্তান মুহাদ্দিস ও তুলনার বলে শনাক্ত করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরুল মিয়াকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় গেরুয়া গ্রামসহ পুরো দিরাই এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।

অপরাধ এর আরও খবর
কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

কানাইঘাটে ৮ মাসে চোরাচালান-মাদকে ৪৭ মামলা, গ্রেপ্তার ৫২

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top