বড়লেখায় ইয়াবা ও রুপিসহ যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৭:৪০:৩৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০০ ভারতীয় অবৈধ রুপিসহ ফখরুল উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়িকে বিজিবি আটক করেছে। সে উপজেলার ডিমাই গ্রামের ফরিদ আলীর ছেলে। এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তবর্তী ডিমাই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ হাজার ভারতীয় রুপিসহ মাদক ব্যবসায়ি ফখরুল উদ্দিনকে আটক করে বিজিবি। পরে বিজিবি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা দিয়ে তাকে থানায় সোপর্দ করেছে।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবি কর্তৃক ইয়াবা ও ভারতীয় রুপিসহ আটক ফখরুল উদ্দিনের বিরুদ্ধে বিজিবি থানায় মামলা করেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।




