জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

রংপুরে ১১ দলের সমাবেশে ডা. শফিক: সীমান্তে উসকানি দিচ্ছে ভারত


প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৬, ৭:৫৪:১৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সীমান্তে প্রতিবেশী ভারত ধারাবাহিকভাবে উসকানিমূলক আচরণ করছে। এ বিষয়ে সরকার নীরব থাকলেও জনগণ এবং সীমান্তরক্ষীরা প্রতিরোধ গড়ে তুলছেন বলে মন্তব্য করেন তিনি। শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতিতে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণও সাহসিকতার সঙ্গে প্রতিরোধে ভূমিকা রাখছেন। এ জন্য তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী সদস্য ও সাধারণ মানুষকে অভিনন্দন জানান।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত ইস্যুতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দিয়ে সরকারকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন।
তিনি আরও বলেন, গণভোটের দাবিতে তাদের অবস্থান থেকে সরে আসার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং গণভোট বাস্তবায়নের দাবিতে আপসহীন থাকবেন।
তিস্তা ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা নদীকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান বাজেটে এ বিষয়ে কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সরকার এ বিষয়ে সফল না হলে ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তা প্রকল্পসহ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় এর আরও খবর
জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

আগামী ৪ দিন গ্যাসে স্বল্পচাপ থাকবে

আগামী ৪ দিন গ্যাসে স্বল্পচাপ থাকবে

ডেঙ্গু-হামে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গু-হামে আরও ১০ জনের মৃত্যু

সর্বশেষ সংবাদ
যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে
যুব দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার:  চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে
জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ
চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা
চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা
অক্টোবরে ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকার প্রবাসী আয়
অক্টোবরে ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকার প্রবাসী আয়
আগামী ৪ দিন গ্যাসে স্বল্পচাপ থাকবে
আগামী ৪ দিন গ্যাসে স্বল্পচাপ থাকবে
ডেঙ্গু-হামে আরও ১০ জনের মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১০ জনের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি
জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্খা পূরণ হয়নি : টিআইবি
শাবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
শাবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 
বড়লেখায় জাতীয় যুব দিবসে র‌্যালি 
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 
শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবসে র‌্যালি 
জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
জৈন্তায় যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ
শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 
মুক্তাক্ষরের শিশু-কিশোর চিত্রাঙ্কন ও আবৃত্তি উৎসব 
কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
কুলাউড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 
হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top