শতবর্ষ উদযাপন উপলক্ষে এইডেড হাইস্কুলের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৫:৪৯:২৮ অপরাহ্ন

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও শতবর্ষ উদযাপন পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর তাঁতীপাড়াস্থ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৮ সালের ৭, ৮ ও ৯ জানুয়ারি তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হবে। শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্যের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান গভর্নিং বডির সভাপতি মো. বদরুজ্জামান সেলিম।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের স্মারকিকা উপ-পরিষদের আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, অর্থ উপ-পরিষদের সদস্য বনমালী কুমার রায়, রেজিস্ট্রেশন উপ-পরিষদের আহ্বায়ক এবিএম এনায়েত হোসাইন, সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ, প্রচার উপ-পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম ডিনেছ, সাংস্কৃতিক উপ-পরিষদের শামছুল বাছিত শেরো ও সদস্য সচিব হামিদ হোসেইন রিপন।
এছাড়া সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক সুকান্ত ধর মিল্টন, সদস্য সচিব ইসমাঈল গণি হিমন, আপ্যায়ন উপ-পরিষদের সদস্য হাসান আহমদ মাহীন ও মো. রুহেল বখত তুষার, শৃঙ্খলা উপ-পরিষদের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন পান্না ও মো. জিয়াউর রহমান লিটন, উপহার উপ-পরিষদের আহ্বায়ক দেওয়ান আল আমিন এবং র্যাফেল ড্র উপ-পরিষদের সদস্য সচিব মো. মারুফ আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় পূর্ববর্তী বৈঠকে প্রস্তাবিত শতবর্ষ উদযাপন পরিষদ ও বিভিন্ন উপ-পরিষদ গঠনের বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে শতবর্ষ উদযাপনের লোগো, স্লোগান ও বিভিন্ন উপ-কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় আগামী ১৪ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় শতবর্ষ উদযাপনের লোগো ও স্লোগান উন্মোচন এবং আনুষ্ঠানিকভাবে শতবর্ষ উদযাপন কার্যক্রমের শুভসূচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের সব প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
শতবর্ষ উদযাপন ও রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া আহমদ (০১৭১১-৩২৭৪২৪), সদস্য সচিব অভিম্যুন ভট্টাচার্য্য (০১৭১১-৩৪৪০৪২) এবং রেজিস্ট্রেশন উপ-পরিষদের সদস্য সচিব তাহমিদুল হাসান জাবেদ (০১৭১১-০৪১২৯৩)। বিজ্ঞপ্তি





