জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

দিরাইয়ের ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৯:৩৬:৪০ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

ফ্যামেলি কার্ড শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল নিয়ে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের প্রবেশগেট সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

প্রায় দুই ঘণ্টার অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা ইউএনও সনজীব সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন। একই সঙ্গে নিয়োগ কার্যক্রমে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।

বিক্ষোভকারীরা বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের নাম তালিকা থেকে বাতিলের দাবিতেও বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্যসচিব তানভীর চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া ও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের নেতৃত্বে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ফ্যামেলি কার্ড গুমারির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ কার্যক্রমে অনিয়মের বিষয়ে ছাত্রদলের নেতারা লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বলা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তারপরও তারা কেন বিক্ষোভ মিছিল করছে, তা আমার জানা নেই।

প্রচ্ছদ এর আরও খবর
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান

৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান

কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান

মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top