জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ছাতকে চার শতাধিক গাছ কেটে নিচ্ছে সওজ


প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৬, ৬:১৭:২২ অপরাহ্ন

সংবাদদাতা: সুনামগঞ্জের পর এবার জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সড়ক এবং নদীতীরবর্তী এলাকার চার শতাধিক গাছ কাটছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানীয়রা বলছেন, ৫০ বছরেরও বেশি বয়সী এসব গাছ সড়কের ধার ও নদীতীরের ভাঙন প্রতিরোধে প্রাকৃতিক প্রহরী হিসেবে কাজ করে। সেগুলো কেটে ফেলা হলে বিপর্যয় নিশ্চিত।
সড়ক প্রশস্তকরণের কথা বলে এসব গাছ কাটার ফলে শঙ্কা দেখা দিয়েছে অধিকাংশ মানুষের মাঝে। প্রতিদিন সরকারিভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে এসব গাছ বিক্রি ও কাটার কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে বনায়ন না করে বা প্রতি একটি গাছের বিপরীতে দুটি চারা রোপণের পদক্ষেপ ছাড়াই চলছে এই নিধন যজ্ঞ। এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, সড়ক ও নদীতীরবর্তী এলাকাগুলোর প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার এই সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে বড় ধরনের সংকট সৃষ্টি করবে- যা স্থানীয়দের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
ছাতক বন বিভাগ সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ১৩ কিলোমিটার রাস্তা প্রশস্ত করার জন্য শিগগিরই কাজ শুরু হবে। সে লক্ষ্যে সরকারি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সড়কটির পাশের মোট ৪৩৪টি গাছ বিক্রি করেছে বন বিভাগ। ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত এসব গাছে চিহ্ন (মার্ক) দেওয়া হয়। সড়ক প্রশস্তকরণ কাজের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সম্প্রতি গাছগুলো নিলামে তোলা হয়।
বিক্রি হওয়া গাছগুলোর মধ্যে রয়েছে- ১৭৪টি রেইনট্রি, ১১৪টি মেহগনি, ২৮টি আকাশমণি, ৪৫টি শিশু, ২৬টি জাম, ১০টি পিটালি, ১০টি অর্জুন, সাতটি ছাতিয়ান, ছয়টি জারুল, ছয়টি গামার, তিনটি কড়ই, দুটি চাম্বুল, দুটি কদম এবং একটি বাবলা গাছ। বন বিভাগের হিসাব অনুযায়ী, এসব গাছ থেকে তিন হাজার ৫২৯ ঘনফুট কাঠ এবং দুই হাজার ৬৭১ ঘনফুট জ্বালানি কাঠ সংগ্রহ হওয়ার কথা।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান স্বাক্ষরিত এক কার্যাদেশে উল্লেখ করা হয়, মোট ৪৩৪টি গাছ ১৩ লাখ ৪০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। এর মধ্যে উপকারভোগীরা পাবেন ৯ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং সরকারি কোষাগারে জমা হবে তিন লাখ ৭৫ হাজার ২০০ টাকা। বর্তমানে ঠিকাদারের লোকজন গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন।
দেখা যায়, ছাতক থেকে দোয়ারাবাজার পর্যন্ত সড়কটির একটি বড় অংশ নদীতীরঘেঁষা। দীর্ঘদিন ধরে সড়কের পাশে বেড়ে ওঠা এসব পুরোনো গাছ নদীতীরের মাটি শক্তভাবে আঁকড়ে আছে। বর্ষাকালে নদীর পানি বাড়লে ঢেউয়ের আঘাত লাগে তীরে। তবে তা প্রতিরোধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করছে পরিণত বয়সের এসব গাছ ও শিকড়ের গাঁথুনি।
স্থানীয়রা বলছেন, এসব গাছ কাটার কারণে স্বাভাবিকভাবেই নদীতীরের মাটি আলগা হয়ে যাবে, যা তীরের অংশকে দুর্বল করে দেবে। ভারী বর্ষণ বা বড় ঢেউয়ের আঘাতে সহজেই ভাঙনের সৃষ্টি হবে। এতদিন তারা নিশ্চিত একটি রক্ষা বলয়ের মাঝে ছিলেন। তবে সম্প্রতি নিবিড় বৃক্ষনিধনের ফলে পুরো এলাকা ভয়াবহ পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়ন বা আধুনিকায়নের নামে পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক সুরক্ষার বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। ওই সড়কে নিয়মিত চলাচলকারী গাড়িচালক কামাল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় গাড়ি চালান। বড় বড় পুরোনো গাছ যাত্রী ও চালকদের ছায়া ও স্বস্তি দিত। নদীতীর ঘেঁষে থাকা এসব গাছ কেটে ফেলায় আগামী বর্ষায় দোয়ারাবাজার অংশে নদীভাঙনের আশঙ্কা বহুগুণ হবে।
ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের স্থানীয় বন কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, গাছগুলো কাটার জন্য আগেই সংশ্লিষ্ট ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া সড়ক প্রশস্তকরণ কাজে সড়কের পাশের অতিরিক্ত গাছ নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু

নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top