জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

র‌্যাবের নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধী দলীয় নেতা

প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৩:২৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, র‌্যাব বিলুপ্ত করে নতুন নামে একই ধরনের বাহিনী গঠন জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করবে না। একইসঙ্গে ‘এই আইনটা কোনও অবস্থায় পাস করা উচিত না’ বলেও মন্তব্য করেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী কার্যপ্রণালি-বিধির আইন প্রণয়ন-সংক্রান্ত কার্যাবলীতে সরকারি বিলটি স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য আনা হলে বিলের ওপর বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে বিরোধী দল সাতটি আপত্তি জানিয়েছিল। বিরোধীদলীয় নেতা বলেন, এই বিলটি জাতীয় জীবনে অন্য ১০টি বিলের মতো নয়। সম্পূর্ণ ভিন্ন একটি বিল। প্রতিষ্ঠা হওয়ার পরে এই জাতির সামগ্রিক অভিজ্ঞতা সুখকর নয়। তার কিছুটা ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিক এত বেশি ছিল যে, এটা গোটা বিশ্বকে চিন্তিত করে ফেলেছে।
তিনি বলেন, আমাদের এই হাউসে আমি বিশ্বাস করি, র‌্যাবের হাতে ভুক্তভোগী অনেকেই আছেন, আমি নিজেও। তবে আমি তো বেঁচে আছি। কিন্তু করুণভাবে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকে, কিংবা অনেকে গুমের শিকার হয়ে কোথায় আছেন কেউ জানে না।
মীর আহমদ বিন কাসেম ও সংসদ সদস্য মারজিয়া বেগমের স্বামীর প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, গুমের শিকার হয়ে ফিরে আমার সম্মানিত সহকর্মী সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম এখানে আজকে সংসদ সদস্য হয়েছেন। সংরক্ষিত নারী আসন থেকে আমাদের একজন সহকর্মী আছেন মারজিয়া বেগম। তার স্বামী একজন বিশিষ্ট চিকিৎসক, মানবিক ডাক্তার হিসেবে যার সুপরিচিতি সবার কাছে ছিল। রাত ১২টার সময় তাকে স্বয়ং কক্ষ থেকে তুলে নিয়ে ছাদের ওপর নেওয়া হলো। তার ওপর অমানবিক নির্যাতন হলো। তারপরে আজ তো জীবিত মানুষটাকে ছাদের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হলো।
তিনি বলেন, চোখের সামনেই তার এই করুণ অবস্থা তার পরিবারের সদস্যরা প্রত্যক্ষ করেছে। শুনে আমাদের হৃদয় ভেঙেছে। যারা দেখেছেন তাদের অবস্থা কী ছিল? আল্লাহ ভালো জানেন। র‌্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, এই বাহিনীটা বিলুপ্তি ছিল সবার দাবি। এখানে নাজিবুর রহমান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বারবার এ বিষয়ে কথা বলেছেন। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে। এটা বিলুপ্ত করে আরেকটা বাহিনী গঠনের দাবি কিন্তু কারোরই ছিল না। শুধুই বিলুপ্তির দাবি ছিল।
তিনি বলেন, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, সরকারি তরফ থেকে ঠিক একই ধরনের আরেকটা বাহিনী বিল্ডআপ করার দাবি নিয়ে আসা শুধু হয়নি, হুবহু বাহিনীটাকে জায়গায় রেখে, সবকিছু জায়গায় রেখে একটা প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে।
সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে শফিকুর রহমান বলেন, আমি জাস্ট পাঁচ দিন আগের ঘটনা বলতে চাই। যখন এই বিলটি আলোচিত হচ্ছে, তখন এ ধরনের একটা বিস্ময়কর ঘটনা একই বাহিনীর দ্বারা ঘটেছে। এটি পুরান ঢাকা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রীর বাসা থেকে তাকে তুলে নেওয়ার জন্য আসা হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, ‘সেখানে কোনও সার্চ ওয়ারেন্ট ছিল কি?’
সবশেষে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমি মনে করি যে, এই আইনটা কোনও অবস্থায় পাস করা উচিত না। এবং এই আইনটা ফিরিয়ে নেওয়া দরকার। যাদের বৃহত্তর স্বার্থে একটা উদাহরণ তৈরি হোক যে সরকারি দল জনগণের এই সেন্টিমেন্টের প্রতি এবং বাস্তব অভিব্যক্তির প্রতি সম্মান দেখিয়ে এটা প্রত্যাহার করবেন। পরবর্তী পর্যায়ে চিন্তাভাবনা করে আনতে হলে তারা আসবেন।

প্রচ্ছদ এর আরও খবর
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক

সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক

প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 

কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top