দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩:২৩ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নির্দেশনায় এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে হোসনা আরার থাকার কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা। গ্রেপ্তার হোসনা আরা বেগম বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী।
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।





