গোয়াইনঘাট উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন গোয়াইনঘাট উপজেলা পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় তিনি গোয়াইনঘাট থানা পরিদর্শন করেন। পরে বিকেল ৪টা ৩৫ মিনিটে উপজেলা প্রাঙ্গণে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।
এ সময় তিনি এডিপি তহবিল থেকে ডৌবাড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি আইপিএস প্রদান করেন। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন ও বিদ্যালয় মাঠে বৃক্ষচারা রোপণ করেন। পরিদর্শন শেষে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক।
এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক উপস্থিত ছিলেন।






