জগন্নাথপুরে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৫:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।
এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন, আব্দুস সোবহান, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলার পাঁচটি সরকারি প্রতিষ্ঠান, একটি বেসরকারি প্রতিষ্ঠান, দুটি এতিমখানা ও ১২টি ধর্মীয় প্রতিষ্ঠান-মসজিদে মোট ২২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।





