শ্রীমঙ্গল স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৬:৩৮:৪১ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনকে বদলি করা হয়েছে। তাঁকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. সিনথিয়া তাসমিনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। তবে তাঁর বদলির কারণ উল্লেখ করা হয়নি। এদিকে, সম্প্রতি ডা. সিনথিয়া তাসমিনকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে শ্রীমঙ্গলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এসব অভিযোগ তুলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।






