জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪


প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৬, ৮:৫৭:৪১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যে নতুন করে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় প্রাণহানির পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজধানী ইম্ফল। বিক্ষুব্ধ লোকজন নিহতদের মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে মরদেহগুলো সেখান থেকে সরিয়ে দেয়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রাত ও আজ সকালে ঘটে যাওয়া পৃথক দুটি ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

প্রথম ঘটনায় মেইতেই ও পাঙাল মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে—এমন একটি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে ২৪ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অন্য ঘটনায় ইম্ফল পূর্ব জেলার খামেনলক এলাকায় পাহাড়ে খড়ি সংগ্রহ করতে গিয়ে তিন গ্রামবাসী নিহত হন। স্থানীয়দের অভিযোগ, কুকি-অধ্যুষিত এলাকার কাছাকাছি তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তিন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা মরদেহ নিয়ে ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেন। বিক্ষুব্ধ জনতা বাসভবনের বাইরে মরদেহ রেখে প্রতিবাদ জানালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

এদিকে নিরাপত্তা বাহিনী গুলির ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং রাজ্যের মেডিসিটি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান।

স্থানীয় বিধায়ক থোকচম লোকেশওর সিং জানান, ইম্ফল পূর্ব ও কুকি-অধ্যুষিত কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় খড়ি সংগ্রহ করতে গিয়ে ওই তিনজন হামলার শিকার হন।

নিহত তিনজন হলেন- নংশুম মাইয়াই লিয়কাইয়ের রাজার ছেলে ৩৫ বছর বয়সী অরুবাম রনিল, উইয়ুমপোক নংশুম আওয়াং লিয়কাইয়ের তম্বির ছেলে ৪৪ বছর বয়সী লৈরেনলাকপাম ইনাওবি এবং উইয়ুমপোক মাইয়াই লিয়কাইয়ের ক্ষেম দেবেনের ছেলে ৩২ বছর বয়সী ক্ষেমত্রিময়ুম সুশীল।

হত্যাকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক থোকচম লোকেশওর সিং। একই সঙ্গে ওই এলাকার কাছাকাছি অবস্থিত ‘সিনাই ক্যাম্প’ সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। বিধায়কের ভাষ্য, খড়ি সংগ্রহ করতে যাওয়া গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন আসাম রাইফেলসের সদস্যরা।

নতুন করে এসব সহিংসতার ঘটনায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান আস্থাহীনতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৩ সালের মে মাসে মনিপুরে জাতিগত সহিংসতা শুরুর পর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে রাজ্যের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
অশান্ত মধ্যপ্রাচ্যের এক দশক

অশান্ত মধ্যপ্রাচ্যের এক দশক

মালয়েশিয়ায় ১০ মাসে ৬৫ সহস্রাধিক বিদেশি আটক

মালয়েশিয়ায় ১০ মাসে ৬৫ সহস্রাধিক বিদেশি আটক

বছরে ১০৫ কোটি টন খাবার অপচয় 

বছরে ১০৫ কোটি টন খাবার অপচয় 

সর্বশেষ সংবাদ
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
সিলেট সীমান্তে ৫৭ পুজামন্ডপের বিশেষ নিরাপত্তায় ১৯ বিজিবি
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
জকিগঞ্জে পূজামন্ডপে ফাহিম আল ট্রাস্টের অনুদান
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
যাদুকাটা থেকে বালু উত্তোলন শুরু
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
শেফ পেশায় তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
জেলা বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
কানাইঘাটে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জে ৬২ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১১৮
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১১ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
গোলাপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী কোম্পানীগঞ্জে উদ্ধার
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ যুবক আটক
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুতির
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ১০ মসজিদ ধ্বংস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top