জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

দুই বছরের মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের রাস্তাঘাটের সমস্যা দূর হবে : এমপি এমরান


প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৬:৩৯:৪৩ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে এবং সেগুলো আমার কাছে লিপিবদ্ধ রয়েছে। এসব সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজন। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিলেন। রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণ কিংবা সংস্কারে তেমন কোনো কাজ হয়নি। বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাব। আপনাদের আশাহত করব না।
বৃহস্পতিবার দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে এবং দক্ষিণভাগ ডেভেলপমেন্ট ফোরামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠার ৪৩ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার দাবির বিষয়ে সংসদ সদস্য বলেন, বর্তমানে এমপিও কার্যক্রম বন্ধ রয়েছে। এ কার্যক্রম চালু হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি প্রতিষ্ঠানটির মাঠে মাটি ভরাটের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
নয়াই দক্ষিণভাগ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুনিম এনামের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার সাহেদ আহমদ ও উপজেলা যুবদলের সদস্য আব্দুল কাইয়ুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি আরও বলেন, ঢাকাদক্ষিণ-পাহাড়লাইন ডি এম সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পাশাপাশি দেউরভাগা খাল খননের প্রক্রিয়া চলছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে রাস্তাঘাট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, সহসভাপতি গোলাম কিবরিয়া, দক্ষিণভাগ এসই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আনহার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ অজি মোহাম্মদ কাওসার, মাওলানা মাহবুব আহমদ সালেহ, মুরব্বি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ রাসেল ও যুবদল নেতা বাবলু আহমদ প্রমুখ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিউর রহমান শামিম, জেলা বিএনপির সহ-মানবাধিকার সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন, এস এ রিপন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, মাওলানা আব্দুস সোবহান, চেয়ারম্যান পদপ্রার্থী নিলু আহমদ, রেজা আহমদ রেজা, ইউপি সদস্য রেদোয়ান আহমদ, আবুল হোসেন ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খলিল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নয়াই দক্ষিণ ভাগ দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী খালেদ আহমদ। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল

সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল

প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা

টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার

তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top