মহানগর যুব জমিয়তের মাসিক বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৬, ৬:২৩:৩৮ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ এশা নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, সহ-সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক মুফতী নোমান বিন আফসার, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন ও দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির প্রমুখ।
বৈঠকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সিলেট মহানগরীকে যুব জমিয়তের সাংগঠনিক দুর্গ হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযানসহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি





