হামাদান হজ্জ গ্রুপের উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৫:৪৫:৪৪ অপরাহ্ন

সিলেটে হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজমের সিস্টার্স কনসার্ন ‘হামাদান হজ্জ ও উমরাহ গ্রুপ’-এর উদ্যোগে নভেম্বর গ্রুপের উমরাহ যাত্রীদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট হামাদান ট্রাভেলস এন্ড ট্যুরিজমের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সিনিয়র পরিচালক ডা. মো. এনামুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক মো. কামরুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব এবং সৌদি দূতাবাসের দাঈ শাইখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানি। তিনি উমরাহ পালনের সঠিক নিয়ম-কানুন, হজের মাসআলা-মাসায়েল এবং পবিত্র সফর চলাকালে করণীয় ও বর্জনীয় বিষয়ে যাত্রীদের বিস্তারিত দিকনির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের রয়েল ট্রাভেল লিংকের স্বত্বাধিকারী আব্দুল্লাহ এ মাসুম।
কর্মশালায় অংশগ্রহণকারী উমরাহ যাত্রীরা এ ধরনের সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় হামাদান হাজ্জ ও উমরাহ গ্রুপ কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষপর্বে উমরাহ যাত্রীদের নিরাপদ সফর, সুস্থতা এবং সবার উমরাহ কবুল হওয়ার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি






