জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অক্টোবরে ৬৮ শতাংশ কম বৃষ্টি


প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৭:১২:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি বছরের অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ মাসে ঘূর্ণিঝড় ‘অর্ণব’সহ দুটি লঘুচাপ সৃষ্টি হলেও বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে অনেক কম। রোববার (১ নভেম্বর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেয়। মাসটিতে বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় দুটি লঘুচাপ সৃষ্টি হয়। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। প্রথম লঘুচাপটি ২৩ অক্টোবর পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়। পরদিন ২৪ অক্টোবর সকাল ৬টায় এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ওই দিন সন্ধ্যা ৬টায় পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে রূপ নেয়।
২৫ অক্টোবর দুপুর ১২টায় এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরদিন ২৬ অক্টোবর সকাল ৬টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। ওই দিন সন্ধ্যা ৬টায় এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। পরে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়।
ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৮ অক্টোবর সকাল ৬টায় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ক্রমে দুর্বল হয়ে পড়ে। এদিকে ২৯ অক্টোবর সকাল ৬টায় আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় দ্বিতীয় লঘুচাপটি সৃষ্টি হয়। এটি ঘনীভূত হয়ে ৩১ অক্টোবর সকালে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। পরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে দুপুর নাগাদ একই এলাকায় নিম্নচাপে রূপ নেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। এ সময় বজ্রসহ দমকা ও ঝোড়ো হাওয়াও বয়ে যায়। অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটের শ্রীমঙ্গলে। ২ অক্টোবর সেখানে ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়। এ মাসে দেশের বিভিন্ন স্থানে ১২ থেকে ১৪ অক্টোবর এবং ২২ ও ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। মাসটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে, ১৭ অক্টোবর। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়, ২৭ অক্টোবর।
আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৮, শূন্য দশমিক ৪ ও ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে আইন কমিশনের সেমিনার

সিলেটে আইন কমিশনের সেমিনার

সিলেটে হামে ১ শিশুর মৃত্যু

সিলেটে হামে ১ শিশুর মৃত্যু

গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর

গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর

সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত

সর্বশেষ সংবাদ
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন
জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
জিলুর মৃত্যুবার্ষিকীতে যুবদলের দোয়া মাহফিল
ওসমানীনগরে ৫০ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন উদ্বোধন
ওসমানীনগরে ৫০ কোটি টাকা ব্যয়ে মাদ্রাসা ভবন উদ্বোধন
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
আমার দেশ ছিঁড়ে ফেলার ভিডিও বার্তার নিন্দা এনইসির
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
সরকারি কর্মসম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে জিপিএমএস গুরুত্বপূর্ণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top