ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৬, ৯:১১:১৮ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে কুলাউড়ার ঝিমাই চা বাগানের শ্রমিকরা।
রোববার দুপুরে চা বাগানের ফ্যাক্টরি এলাকায় বাগানের শ্রমিকদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগান পঞ্চায়েতের সাবেক সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং ঝিমাই চা বাগান স্কুলের সহকারী শিক্ষক আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, ঝিমাই চা বাগানের ব্যবস্থাপক কবির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জুবের আহমদ খান, ইউপি সদস্য জমির আলী, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল মিয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, জেলা ছাত্রদলের সদস্য সালমান হোসাইন, ওয়ার্ড বিএনপির সভাপতি হাসু মিয়া ও সাধারণ সম্পাদক কামাল মিয়াসহ চা বাগানের শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে চা বাগানের শ্রমিকরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।





