জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

কর্মী নিয়োগে যৌথ নজরদারির উদ্যোগ বাংলাদেশ-মালয়েশিয়ার


প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩১:৩৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে যৌথ পরিদর্শন ও নজরদারি ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় অনিয়ম প্রতিরোধ, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া আরও ন্যায্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে যৌথ পরিদর্শন ও নজরদারির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে শ্রমিক অভিবাসনের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দ্রুত একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের ওপর গুরুত্ব দেন তাঁরা।
চলতি বছরের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের প্রসঙ্গ উল্লেখ করে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পারস্পরিক সফর বিনিময়ের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শিগগিরই ঢাকা সফর করবেন।
এছাড়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি মালয়েশিয়ার সমর্থনের আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায়ও মালয়েশিয়া সহযোগিতা করবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক এর আরও খবর
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার

সর্বশেষ সংবাদ
বন্দরবাজারে চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
বন্দরবাজারে চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার
সিলেট ও হবিগঞ্জের ৩ ইউএনও রদবদল
সিলেট ও হবিগঞ্জের ৩ ইউএনও রদবদল
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৬৪
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৬৪
সীমান্তে বিজিবির ২ শটগান, গুলি ও মাদকসহ ১৯ লাখ টাকার পণ্য জব্দ
সীমান্তে বিজিবির ২ শটগান, গুলি ও মাদকসহ ১৯ লাখ টাকার পণ্য জব্দ
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
দোয়ারায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
খেলাফত মজলিসের কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক
খেলাফত মজলিসের কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক
সিলেট কল্যাণ সংস্থার কর্মীসভা অনুষ্ঠিত
সিলেট কল্যাণ সংস্থার কর্মীসভা অনুষ্ঠিত
মৌলভীবাজারে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
মৌলভীবাজারে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
ইলিয়াস আলী উচ্চবিদ্যালয় পরিদর্শনে এমপি লুনা
ইলিয়াস আলী উচ্চবিদ্যালয় পরিদর্শনে এমপি লুনা
নকশা মেনে ভবন নির্মাণ হচ্ছে কি না, তদারকিতে সিউক
নকশা মেনে ভবন নির্মাণ হচ্ছে কি না, তদারকিতে সিউক
বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই
বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা : গবেষণা
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা : গবেষণা
শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ
শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top