মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩৫:৫৩ অপরাহ্ন

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারিচালিত রিকশা দমনে রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত। শ্রমজীবী মানুষ কষ্ট ও ত্যাগ স্বীকার করে জীবিকা নির্বাহ এবং পরিবার পরিচালনার চেষ্টা করেন। কিন্তু তাঁদের সেই প্রচেষ্টায়ও বাধা সৃষ্টি করা হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে গোপনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও বৈধ আন্দোলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াতে ইসলামী তাঁদের পাশে আছে এবং থাকবে। সরকার ঘোষিত ই-রিকশা এখনো স্বপ্নের মতো। বিএনপির ফ্যামিলি কার্ড ও বিদ্যুৎ কার্ডের মতো ই-রিকশা কবে বাস্তবায়িত হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। তিনি শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
মঙ্গলবার রাতে নগরীর জিন্দাবাজারে সিলেট জেলা ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মালিক-শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবিতে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সহসভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহসাধারণ সম্পাদক আক্কাস আলী ও কফিল উদ্দিন আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম।
সংগঠনের সহসাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় বক্তব্য রাখেন ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ বকস ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আক্কাস আলী, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদ বকস ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুজ জলিল, ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি রাসেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি জাবেদুর রহমান ও সাধারণ সম্পাদক জিল্লুল হক। সমাবেশে বক্তারা ব্যাটারিচালিত রিকশার মালিক ও শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেট সংশোধনের দাবি জানান। তাঁরা শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রকাশিত গেজেট সংশোধনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি





