মৌলভীবাজার সমিতির শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:২৩:৫৭ অপরাহ্ন
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের নাম তালিকাভুক্তি এবং অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে সংগঠনটি।
সমিতির সম্মানিত জীবন সদস্যদের সন্তান এবং সিলেট শহরে বসবাসরত মৌলভীবাজার জেলার যেসব শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা এ সংবর্ধনা ও বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে অথবা নির্ধারিত স্থান থেকে ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক সমিতির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং পরীক্ষার নম্বরপত্র বা মার্কশিট সংযুক্ত করতে হবে। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত যেকোনো একটি ঠিকানায় সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা: ১. জয়িতা ফার্মেসি, লামাবাজার পয়েন্ট, রিকাবিবাজার, সিলেট। ২. উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নিচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পক্ষ থেকে ০৭১১১-৩১১৫৭৪ অথবা ০৭১১২-৩৫৬৫৪৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি





