জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী ববি 


প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:৪২:৪৯ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে কী শিখছে, তার মৌলিক শিক্ষার ভিত্তি কতটা মজবুত হচ্ছে এবং প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিখনফল, পুষ্টি, শিক্ষক উন্নয়ন, কার্যকর মনিটরিং ও জবাবদিহিতাকে সমান গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবলে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মাধ্যমে আমরা কি শিশুদের কাক্সিক্ষত ও যথাযথ শিক্ষা দিতে পারছি? আমার মনে হয়, এখনো আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। তবে এর অর্থ এই নয় যে শিক্ষকরা চেষ্টা করছেন না কিংবা দায়িত্ব পালনে তাঁদের ঘাটতি রয়েছে। কোথায় কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব সরাসরি তুলে ধরার আহ্বান জানান।
শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক পর্যায়েই উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। পরবর্তী সময়ে মাধ্যমিকে যাওয়ার পথে এ সংখ্যা আরও বাড়ছে। কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে তাদের উপস্থিতি ধরে রাখা এবং নিয়মিত শিখন কার্যক্রমে সম্পৃক্ত রাখাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বয়স অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুষ্টিমান বিবেচনায় রেখে খাবারের গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বিদ্যালয়গুলোতে খাবার সংরক্ষণের জন্য স্টোরেজ সুবিধা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। খাবারের গুণগত মান নিয়ে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশনা দেন তিনি। এ ক্ষেত্রে গুজব বা অসম্পূর্ণ তথ্যের পরিবর্তে যথাযথ পরীক্ষা ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্কুল ফিডিং কর্মসূচিতে মা সমিতির কার্যকর অংশগ্রহণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে মায়েদের প্রশিক্ষণ দিয়ে খাবার প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রশিক্ষিত মায়েরা নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ডিম সিদ্ধ, সংরক্ষণ ও বিদ্যালয়ে সরবরাহের কাজে অংশ নিতে পারেন। এতে খাবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণও বাড়বে। এ বিষয়ে প্রধান শিক্ষকদের মতামত ও বাস্তবসম্মত প্রস্তাব আহ্বান করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩১ লাখ শিক্ষার্থী স্কুল ফিডিং কর্মসূচির আওতায় রয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি সম্প্রসারণ করে ২০২৭ সালে প্রায় ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এত বড় পরিসরে কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী, প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপপরিচালক এ. কে. এম. সাইফুল হাসান এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর জেসি উড, বাহুবল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বাহুবল উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ে চলমান স্কুল ফিডিং কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, খাবারের গুণগত মান, সংরক্ষণ ও পরিবেশনব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা : গবেষণা

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা : গবেষণা

শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ

শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ

হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়

সর্বশেষ সংবাদ
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা : গবেষণা
অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল থেকে খাবারে মিশতে পারে সিসা : গবেষণা
শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ
শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ
বাড়ল বিমানের তেলের দাম
বাড়ল বিমানের তেলের দাম
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
এবার কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সভা 
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সভা 
১৭ বছর পূর্তিতে ব্রিটিশ বাংলাদেশি হুজহু অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
১৭ বছর পূর্তিতে ব্রিটিশ বাংলাদেশি হুজহু অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এমপি মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে ১০ পরিবারকে অর্থ সহায়তা
এমপি মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে ১০ পরিবারকে অর্থ সহায়তা
মহিষ ও মাছ ছিনতাইয়ের অভিযোগে ৪ ছাত্রদল নেতা বহিষ্কার
মহিষ ও মাছ ছিনতাইয়ের অভিযোগে ৪ ছাত্রদল নেতা বহিষ্কার
শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী ববি 
শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী ববি 
হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির রক্তদান কর্মসূচি
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির রক্তদান কর্মসূচি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top