এমপি মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে ১০ পরিবারকে অর্থ সহায়তা
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৬, ৬:৪৭:৫৫ অপরাহ্ন
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪১-এর সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নানের ঐচ্ছিক তহবিল থেকে সিলেটের বিশ্বনাথ উপজেলার ১০টি অসহায় ও হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব পরিবারের মধ্যে অর্থ সহায়তা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১০টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম, উপজেলা নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌরসভা নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌরসভা সেক্রেটারি জাহেদুর রহমান এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া ও আব্দুর রহিম।
এ সময় বক্তারা অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি






