শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৬, ৮:১৪:২২ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সহসভাপতি মুহাম্মদ আব্দুস শাকুর। বিশেষ অতিথি ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আব্দুস শাকুর বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবস জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ শাখার ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীন এবং সিনিয়র শিক্ষক জাকিয়া ফেরদৌসী। বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; পাশাপাশি ইতিহাস, দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও সচেতন হতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি






