জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জৈন্তায় ৭৫০ কেজি ভারতীয় জিরাসহ পিকআপ জব্দ


প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৬, ৯:১৭:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে ৭৫০ কেজি ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দ্দনা এলাকার ধামড়ী ব্রিজের উত্তর পাশে সিলেটগামী সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও পিকআপের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭৫ হাজার টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চালকসহ দুই ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি দল। এসময় সিলেটগামী নম্বরবিহীন নীল রঙের টাটা কোম্পানির EX2 ACE মডেলের একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চালকসহ গাড়িতে থাকা অপর ব্যক্তি পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে পিকআপের পেছনের অংশ তল্লাশি করে ২৫ বস্তা ভারতীয় K.S GOLD  ব্র্যান্ডের জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি জিরা পাওয়া যায়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত পিকআপটির মূল্য প্রায় ৮ লাখ টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ভারতীয় জিরাসহ পিকআপটি জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ

উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা

ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা

কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি

কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন

সর্বশেষ সংবাদ
উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ
উদ্বেগ কাটছে না পোশাকশিল্পে, গাজীপুরে ফের বিক্ষোভ-সংঘর্ষ
সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা
আসক জেলা কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা
আসক জেলা কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে এগিয়ে এলেন সাংবাদিক-সম্পাদকরা
কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি
কুলাউড়ায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে গতি, চলছে চাহিদাপত্র সত্যায়ন
জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী ১০০০ ছাড়ালো
সিলেটে ডেঙ্গুরোগী ১০০০ ছাড়ালো
সীমান্তে ১৯ বিজিবির ৪২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৪২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪০
হাসপাতাল ছেড়েই ঢাকায় গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
হাসপাতাল ছেড়েই ঢাকায় গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী
হবিগঞ্জে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ ৪ ডাকাত এসআরবির জালে
হবিগঞ্জে দেশীয় অস্ত্র-ইয়াবাসহ ৪ ডাকাত এসআরবির জালে
কিনব্রিজ বন্ধ, নতুন সেতুতেও বিধিনিষেধ : যানজট বাড়ার শঙ্কা
কিনব্রিজ বন্ধ, নতুন সেতুতেও বিধিনিষেধ : যানজট বাড়ার শঙ্কা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top