বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৬:০০ অপরাহ্ন

সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণবিষয়ক সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব ফয়ছল, মহানগর বিএনপির উপদেষ্টা মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, মহানগর বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি লিটন আহমদ চৌধুরী, তাঁতী দল সিলেট জেলা শাখার সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ শিহাব, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম জহুরুল ইসলাম মখর ও সদস্য মুনিম আহমদ।
এছাড়া বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবিএম জাকারিয়া চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব আহমদ চেয়ারম্যান, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নানু মিয়া ও এইচ এম খলিলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি শফিকুর রহমান টুটুল ও যুগ্ম সম্পাদক শেখ খলিলুর রহমান সাইদ, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমদ ফুরুক, জেলা কৃষক দলের সদস্য রেকল আহমদ ও আব্দুল মজিদ, গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছয়ফুল, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার অধ্যাপক ফরিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন জিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর আলম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান মুছা এবং জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. মামুন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা কৃষক দলের সদস্য নাহিদ হোসেন। এতে জেলা কৃষক দলের অন্তর্গত বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






