শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ৯:৪৭:৩৭ অপরাহ্ন

অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে শ্যামাপূজা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত পৌনে ৮টায় নগরীর কালীবাড়ি পয়েন্টসংলগ্ন দিশারী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের শ্রীমৎ স্বামী পরমপদানন্দজী মহারাজ।
অনন্ত একতা যুব সংঘের শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সহসভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আলোকিত কথামৃত পাঠচক্র সিলেটের সভাপতি অরুণ কান্তি তালুকদার ও সংঘের উপদেষ্টা এবং দি এইডেড হাই স্কুলের সাবেক শিক্ষক নীলোৎপল চক্রবর্তী। স্বাগত বক্তব্য দেন সংঘের পৃষ্ঠপোষক সঞ্জয় কুমার মন্ডল।
পরে তিন দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শ্যামাপূজা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়শ্রী মোহন তালুকদার, প্রবাল কান্তি ভট্টাচার্য, কানন বালা সরকার, শিখা রানী দাস, জয়ন্তী রানী সরকার, মোহনা দে, প্রদ্যোৎ কুমার সরকার, দুলালী রায়, বিজয় চৌধুরী, পরমা প্রকৃতি ভট্টাচার্য ও পারিজাত ভট্টাচার্য প্রাচ্য। সংগীত পরিচালনায় ছিলেন সংঘের সহসভাপতি ও বেতারশিল্পী কনৌজ কান্তি ভট্টাচার্য রণ। কিবোর্ডে পল্লব ভট্টাচার্য এবং প্যাডে পঙ্কজ ভট্টাচার্য ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সানন্দা রায়।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত ১০টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা শুরু এবং রাত ১১টায় কীর্তন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় প্রসাদ বিতরণ করা হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত প্রসাদ গ্রহণ করেন। মঙ্গলবার বেলা ১১টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।
শ্যামাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সংঘের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের সদস্য, সিলেটের ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দে। বিজ্ঞপ্তি





