জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি উদ্যাপন


প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৬, ৬:৪৩:৫১ অপরাহ্ন

সংবাদদাতা: যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০ বছর পূর্তি ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ হলে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবী, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক ও সংগঠনের সদস্যরা অংশ নেন।
সংগঠনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিছবাহ জামাল এবং সংগীতশিল্পী রওশন আরা মনি।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিলাওয়াত করেন সংগঠনের স্থায়ী দাতা সদস্য হাফিজ নাহমাদ মিছবাহ। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং সংগঠনের প্রয়াত দাতা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক শেখ ফারুক আহমদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমদ খান। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে গত দুই দশকে সংগঠনের মানবকল্যাণমূলক কার্যক্রম, অর্জন, সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে ২০২৬-২০২৯ মেয়াদের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি ব্যারিস্টার মুশতাক আহমদ ৫০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ও ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ও পরিচয় তুলে ধরেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান উপস্থিত সদস্য ও শুভানুধ্যায়ীরা।
সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে মুহিব উদ্দিন চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। এ উদ্যোগ বাস্তবায়নে অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায়। সংগঠনের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও ড. জাকির খানের আহ্বানে অতিথি ও দাতারা এ অনুদানের প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি

প্রবাস এর আরও খবর
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ

সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ

নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ

নাজিবের গৃহবন্দিত্ব, পরিবহন মন্ত্রীর পদত্যাগ মালয়েশিয়ার রাজনীতিতে নতুন মেরুকরণ

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
রিয়াদে ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিত বিমানের
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
এসআরবির অভিযানে ধর্ষক গ্রেফতার
ডিবির অভিযানে ৩ জন আটক
ডিবির অভিযানে ৩ জন আটক
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
রাতারগুলের সোহেল রিসোর্টে তালা, আটক ৪
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নগরীতে ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
নবীগঞ্জে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সীমান্তে ১ কোটি ১২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
কুলাউড়ায় সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী ফোরামের মতবিনিময় 
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
সংবাদ প্রকাশের পর : কুলাউড়ায় জব্দকৃত সিলিকা বালুর নিলাম বাতিল, আটক ১
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
সাফল্যের ১৭ বছরে বাংলা সংলাপ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top