জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

কপ-৩১ সম্মেলনে কৃষি খাতে ন্যায্য অর্থায়নের দাবিতে সাইকেল র‌্যালি


প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৪:১৭ অপরাহ্ন

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর প্রথম সপ্তাহেও কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি-এমন অভিযোগ তুলে সিলেটে সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত এ সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কপ-৩১ চলাকালে ‘আইল থেকে আনতালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) এবং আইডিয়া যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
র‌্যালি ও মানববন্ধনে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ-৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু সেদিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি। তাঁরা বলেন, এফএও-ইউএনইপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। অথচ এ খাত পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে কমে ১৯ শতাংশে নেমেছে।
আয়োজকেরা বলেন, এ প্রচারাভিযানের লক্ষ্য স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিগুলো কপ-৩১-এর আলোচনায় যুক্ত করা। কৃষিকে শুধু নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ২০ নভেম্বর কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়নের সুস্পষ্ট পরিমাণ নির্ধারণ করতে হবে। পাশাপাশি চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। সেই অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছাতে হবে।
আইডিয়ার ক্যাম্পেইন অ্যাসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। তাঁরা শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ চান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমদ, সাব্বির আহমদ, জাহেদুল, বকুল আহমদ, শফিকুল ও শফিউর প্রমুখ। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
সিলেট কল্যাণ সংস্থার সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

সিলেট কল্যাণ সংস্থার সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

সর্বশেষ সংবাদ
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
হজের নিবন্ধন শুরু
হজের নিবন্ধন শুরু
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
রিটার্ন জমার সময় বাড়ল
রিটার্ন জমার সময় বাড়ল
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top