দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৯:১৪:০৭ অপরাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় তৃতীয়বারের মতো শিক্ষানুরাগী মো. দিলওয়ার আহমদ (দিলু মিয়া) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার শাহসিকন্দর হযরত আয়েশা সিদ্দিকা (রা.) উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৪৫২ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী। পরীক্ষা চলাকালে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন্দ্র পরিদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জামিল আহমদ চৌধুরী বলেন, তৃতীয়বারের মতো সফলভাবে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় তিনি আয়োজক শিক্ষানুরাগী পরিবার, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার উন্নয়নে এ বৃত্তি পরীক্ষা অগ্রণী ভূমিকা রাখবে। বক্তারা মেধাবৃত্তি পরীক্ষা প্রবর্তনের জন্য এর প্রধান পৃষ্ঠপোষক ডা. শাকিল আহমদকে ধন্যবাদ জানান।
ডা. শাকিল আহমদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় কেন্দ্রসচিবের দায়িত্ব পালন করেন হযরত আয়েশা সিদ্দিকা (রা.) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ সরকার। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন মোহাম্মদ মুফাফিকুল ইসলাম তালুকদার। হল সুপারের দায়িত্বে ছিলেন রাজীব কুমার দত্ত ও নার্গিস বেগম চৌধুরী। বিজ্ঞপ্তি
এক্স




