জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি

প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৫৪:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কার্যালয়ের ভবনের দুই পাশে আগুন দেওয়ার পাশাপাশি গ্যারেজে রাখা একটি গাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠছে। এতে ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মো. আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাঁদের কার্যালয়। রাত পৌনে তিনটার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরল জ্বালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। একপর্যায়ে গ্যারেজে রাখা তাঁর গাড়িতেও আগুন দেওয়া হয়।

তিনি বলেন, এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরান থানায় খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আবুল হোসেন আরও জানান, আগুনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তাঁর গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। এতবড় অফিস কিন্তু কোন সিসি ক্যামেরা না থাকায় আগুন লাগার কারণ জানা যাচ্ছেনা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

প্রচ্ছদ এর আরও খবর
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭

সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭

সর্বশেষ সংবাদ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
এসএমপির ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, খেলছেন কমিশনারও
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top