দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৫৩:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ৫৮টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কদমতলী মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মো. আশরাফ আলী (৩৪)। সে মোমিনখলা (আশিক কমিশনারের বাড়ীর পাশে) এলাকার মোঃ বশর আলীর পুত্র।
এসএমপি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার ফেঞ্চুগঞ্জ সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় আল মদিনা মার্কেটের শামীম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়ক থেকে আশরাফ আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫৮টি ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৫ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, এঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।





