সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৬, ৮:৫৮:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে টানা ৫ দিনে ৮ জনের মৃত্যুর পর অবশেষে মৃত্যুহীন দিন পার হলেও জনমনে মিলছেনা স্বস্তি। গত ২৪ ঘন্টায় সিলেটে কারও মৃত্যু না হলেও নতুন শনাক্ত হয়েছেন ৩২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮৩ জন।
রোববার (১৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৪ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৪৭৮ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৭৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪, পার্কভিউ মেডিকেলে ১৪, নর্থ ইষ্ট মেডিকেলে ৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৮৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৬, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, পার্কভিউ মেডিকেলে ৩৪, নর্থ ইস্ট মেডিকেলে ১৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১০, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম উপসর্গে ১৯ বছর বয়সী যুবকের মৃত্যু হয়। এই সময়ে ১০ জন নতুন হাম রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৩৬ জন।




