চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার
প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৩৬:০৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সিলেটের রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী শ্রীমঙ্গলস্থ লেবার হাউস থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত জেলা ভিত্তিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে রাজু গোয়ালার ‘কাপ-পিরিচ’ প্যানেল পেয়েছে ৬১ হাজার ৮০৩ ভোট। অপরদিকে পঙ্কজ কন্দের ‘আনারস’ প্যানেল পেয়েছে ২৬ হাজার ২৯০ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকারের ‘ফুটবল’ প্যানেল ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এ পদে নিপেন পালের ‘মোরগ’ প্যানেল পেয়েছে ৩৪ হাজার ২০৩ ভোট এবং পরেশ কালিন্দীর ‘হরিণ’ প্যানেল পেয়েছে ৩০ হাজার ৩৩৩ ভোট।
নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ভোটের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব জেলার সম্মিলিত ফলাফলে রাজু গোয়ালার ‘কাপ-পিরিচ’ প্যানেল এগিয়ে রয়ে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছান।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কার্যকরী সভাপতি হয়েছেন মিন্টুন কালোয়ার, সহ-সভাপতি মিন্টুন সিং রাউতিয়া-২ এবং সহ-সভাপতি (নারী) শিমুল কর্মকার। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জয় চৌহান, সহ-সাধারণ সম্পাদক (নারী) নির্বাচিত হয়েছেন সোনামনি তাতী ও অর্থ সম্পাদক হয়েছেন সনৎ গোয়ালা।
সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচন কমিশনের প্রকাশিত হিসাব অনুযায়ী, মুকেশ কর্মকারের ‘ফুটবল’ প্যানেল ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়েছে। নিপেন পালের ‘মোরগ’ প্যানেল পেয়েছে ৩৪ হাজার ২০৩ ভোট এবং পরেশ কালিন্দীর ‘হরিণ’ প্যানেল পেয়েছে ৩০ হাজার ৩৩৩ ভোট।
এছাড়াও দেশের সাতটি ভ্যালী পর্যায়ে মৌলভীবাজারের চারটি ও অন্যান্য জেলায় তিনটি ভ্যালীর সভাপতি প্যালেন নির্বাচিত হয়েছেন। পঞ্চায়েত পরিষদে মৌলভীবাজার ১৩৫ টিসহ ৫ জেলায় মোট ২৩০ টি প্যানেল নির্বাচিত হয়েছে।





