জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৮:৪৫:১৩ অপরাহ্ন

সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আজম।

তিনি বলেন, সিলেট অঞ্চলের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে চর্চা করা শুধু সিলেটের নয়, বরং পুরো বাংলা অঞ্চলের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ কাজ। অঞ্চলভিত্তিক সাহিত্যচর্চা কীভাবে সামগ্রিক বাংলা সাহিত্যের অংশ হয়ে ওঠে, তা নিয়ে আলোচনা ও পর্যালোচনা জরুরি।

তিনি আরও বলেন, কবিতা পাঠ ও পুরস্কার প্রদান প্রাতিষ্ঠানিক মূল্যায়ন ও উৎসাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে ‘আল ইসলাহ’ পত্রিকার প্রকাশনা এবং অনুষ্ঠানে বিপুল উপস্থিতি প্রমাণ করে, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ শুধু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানই নয়, এটি একটি জীবন্ত ও সজীব প্রতিষ্ঠান।

উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত ‘কেমুসাস সাহিত্য সম্মেলন ২০২৬’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কেমুসাস শহিদ সোলেমান হলে দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে এবং আল ইসলাহ সম্পাদক ও সম্মেলন উদযাপন উপকমিটির সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌস এবং সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত কবি মোফাজ্জল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নজরুল গবেষক প্রফেসর ড. বেলা দাস।

সপ্তদশ কেমুসাস সাহিত্য পুরস্কার-২০২৬ লাভ করেন কথাসাহিত্যিক আবদুল হাই মিনার। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, লেখক বা কবি হতে হলে অসীম কল্পনাশক্তি প্রয়োজন। পুরস্কার প্রদানের মাধ্যমে তাঁকে সম্মানিত করায় পাঠকদের প্রতি তাঁর দায় আরও বেড়ে গেছে।

অনুষ্ঠানে ‘নজরুল চর্চায় পথিকৃৎ ভূমিকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সংসদের সাধারণ সম্পাদক, গল্পকার সেলিম আউয়াল। বক্তব্য দেন সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

এবারের সাহিত্য সম্মেলন দেওয়ান মোহাম্মদ আহবাব চৌধুরী বি.এ বিদ্যাবিনোদ এমএলএ-কে উৎসর্গ করা হয়। তাঁর পরিচিতি পাঠ করেন সংসদের সহপাঠাগার সম্পাদক কবি ইশরাক জাহান জেলী। পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক আবদুল হাই মিনারের পরিচিতি পাঠ করেন পাঠাগার সম্পাদক কবি নাজমুল আনসারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপহার প্রদান করা হয়। পরে অতিথিরা কথাসাহিত্যিক আবদুল হাই মিনারের হাতে পদক, প্রশংসাপত্র ও নগদ অর্থ তুলে দেন।

সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনে সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত কবি সমাবেশ অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে নির্বাচিত পাঁচজন কবিকে ‘কবিকণ্ঠ পুরস্কার’ প্রদান করা হয়।

সকালে উদ্বোধনী র‌্যালির আগে সংসদের সহসভাপতি আফতাব চৌধুরীর সভাপতিত্বে এবং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আহমদ মাহবুব ফেরদৌসের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংসদের সাবেক সভাপতি মো. হারুনুজ্জামান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। ফিতা কেটে সম্মেলনের উদ্বোধন করেন সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী।

কবি সমাবেশের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কবি কামাল তৈয়ব। সভাকবি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য দেন কবি মোফাজ্জল করিম। দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবি-সাহিত্যিকরা কবিতা পাঠ করেন।

সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, লে. কর্নেল (অব.) কবি সৈয়দ আলী আহমদ, অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, কবি তাবেদার রসুল বকুল, শাবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুহেল রানা ও প্রভাষক মো. জাকির হোসেনসহ সংসদের কার্যকরী কমিটির সদস্য, পৃষ্ঠপোষক, জীবন সদস্য ও বিপুলসংখ্যক সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন। সভাপতি অধ্যক্ষ মাসউদ খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

প্রথম পাতা এর আরও খবর
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ

আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’

আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’

নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 

নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 

সর্বশেষ সংবাদ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
সরকার আ’লীগের সঙ্গে আঁতাত রাখলে জাতীয় ঐক্য সম্ভব নয় : জামায়াত আমীর
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
দেশে এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ 
দেশে এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top