জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪৬:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের বড় অংশই আটকে রয়েছে হাতেগোনা কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী ও ঋণগ্রহীতার কাছে। গত জুন শেষে ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের প্রায় ৬০ শতাংশ বা ৯১ হাজার ১৬৫ কোটি টাকা আটকে রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে। এর মধ্যে এককভাবে জনতা ব্যাংকেরই আটকে আছে ৫৮ হাজার ৬৪৩ কোটি টাকা। বিপুল অঙ্কের এই ঋণ আদায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও অগ্রগতি অত্যন্ত ধীর। চলতি বছরের প্রথম ছয় মাসে শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ১২ হাজার ৬৮৫ কোটি টাকা আদায়ের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ২ হাজার ১৫৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ১৭ শতাংশের কাছাকাছি। রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ, দুর্বল পরিচালনা পর্ষদ, পর্যাপ্ত ও বৈধ জামানতের অভাব এবং দীর্ঘদিনের আইনি জটিলতায় আটকে আছে এসব ঋণ। ফলে একদিকে বাড়ছে ব্যাংকগুলোর খেলাপি ঋণের বোঝা, অন্যদিকে সংকুচিত হচ্ছে আর্থিক সক্ষমতা ও নতুন ঋণ বিতরণের সুযোগ। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের মামলা নিষ্পত্তির বিকল্প হিসেবে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকর করা, সুশাসন নিশ্চিত, ঋণের বিপরীতে জামানতের বৈধতা যাচাই এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ আদায়ে গতি ফেরানো কঠিন।
বিশেষজ্ঞদের মতে রাষ্ট্র নিজের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত করতে না পারলে বেসরকারি খাতে সুশাসন প্রতিষ্ঠা করবে কীভাবে, সেটি বড় প্রশ্ন। তাই প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। খেলাপি ঋণ আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতি কার্যকর করার পরামর্শ দিয়ে তারা বলেন, ঋণগ্রহীতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছে আটকে রয়েছে ৯১ হাজার ১৬৪ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৭৮ শতাংশই কেন্দ্রীভূত রয়েছে বড় ২০ খেলাপির কাছে। বাকি ৪০ দশমিক ২২ শতাংশ ঋণ রয়েছে অন্য খেলাপি গ্রাহকের কাছে। ব্যাংকভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ ২০ খেলাপির কাছে ঋণ কেন্দ্রীভবনের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে জনতা ব্যাংক। ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশই আটকে রয়েছে শীর্ষ ২০ গ্রাহকের কাছে। এর পরিমাণ ৫৮ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ টাকা। ছয় ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে থাকা মোট অর্থের প্রায় ৬৪ শতাংশই জনতা ব্যাংকের। অর্থাৎ ছয় ব্যাংকের বড় খেলাপিদের কাছে আটকে থাকা ঋণের প্রায় দুই-তৃতীয়াংশের দায় এককভাবে ব্যাংকটির। এ ছাড়া বিডিবিএলের মোট খেলাপি ঋণের ৫১ দশমিক ৩৬ শতাংশ, রূপালী ব্যাংকের ৪৯ দশমিক ৭৮ শতাংশ, অগ্রণী ব্যাংকের ৪৪ দশমিক ৫৬ শতাংশ, সোনালী ব্যাংকের ৩৫ দশমিক ২১ শতাংশ এবং বেসিক ব্যাংকের ২৮ দশমিক ২৭ শতাংশ আটকে রয়েছে শীর্ষ ২০ খেলাপির কাছে। এসব তথ্য থেকে বোঝা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের বড় অংশই অল্পসংখ্যক বড় ঋণগ্রহীতার মধ্যে কেন্দ্রীভূত।
এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায় করা ব্যাংকগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব ঋণের অনেকগুলো দীর্ঘদিনের পুরনো। কিছু ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেই, আবার কোথাও জামানতের কাগজপত্র ও মালিকানা নিয়ে জটিলতা রয়েছে। ফলে চাইলেই এসব ঋণের বিপরীতে বন্ধকি সম্পদ বিক্রি করে অর্থ আদায় করা যাচ্ছে না। আবার মামলা করেও দ্রুত অর্থ আদায় সম্ভব হচ্ছে না। এ কারণে ঋণ পুনঃতফসিল, সমঝোতা ও অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। তবে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।
মামলার জালে আটকে বিপুল অর্থ : বড় খেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে ব্যর্থতার পাশাপাশি মামলার দীর্ঘসূত্রতাও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত জুন শেষে ছয় ব্যাংকের খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে ৪৭ হাজার ৪৬৯টি মামলা চলমান রয়েছে। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা। এটি ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের চেয়েও বেশি। শুধু অর্থঋণ আদালতে চলমান মামলাগুলোতেই জড়িত রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা।

জাতীয় এর আরও খবর
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক

সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন উদ্ধার

অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 

অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top