জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন উদ্ধার


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪৭:০৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বাহারছড়াসংলগ্ন সমুদ্র এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া একটি ট্রলার থেকে নারী-শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।
রোববার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ২৯৫ জন পুরুষ এবং ১৮ জন নারী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে চার রোহিঙ্গা শিশু রয়েছে।
কোস্ট গার্ডের জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, বাহারছড়ার বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে একটি ট্রলারে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এরপর তথ্যের ভিত্তিতে ভোর চারটার দিকে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ ও ইনানী এবং আউটপোস্ট বাহারছড়ার সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় কোস্ট গার্ডের দল একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে, পরে ধাওয়া করে বড়ডেইল শামুক বিচসংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারটি আটক করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩১৭ জনকে উদ্ধার করা হয়।
‎আটক ব্যক্তিরা হলেন এনাম উল্লাহ (৩৬), মো. জোবাইর (৫২), মো. রশিদ (৩৫), আব্দুল্লাহ মন্নান (৪৩), মছিউল্লাহ (৩১), রশিদ উল্লাহ (৩৭) ও ফয়েজ উল্লাহ (৩৫)।
‎উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সুমন আল মুকিত জানান, কয়েকটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকার বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে আসছিল। চক্রগুলোর সদস্যরা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করছিল। ‎তিনি আরও বলেন, মানবপাচারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জাতীয় এর আরও খবর
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক

বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক

বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক

অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 

অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top