জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক


প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৬:৪৮:১৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শায়লা ফারজানাকে। একই মামলায় তার দুই ভাইকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এদিন ভোরে সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সপ্তদশ বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেওয়া শায়লা ফারজানার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে বলে জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল।
দুর্নীতির তদন্ত চলার মধ্যে গত ১৫ অক্টোবর সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে তাদের নামে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে। আরও যাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, তারা হলেন-মনিরুলের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।
পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন। তার হাত ধরে ২০১৬ সালে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা করে। এরপর ২০২১ সালের মার্চে এসবি প্রধানের দায়িত্বে আসেন মনিরুল।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়। পরে ওইদিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সেদিনই একদল কর্মকর্তাদের তোপের মুখে দপ্তর ছাড়তে বাধ্য হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শায়লা ফারজানা। ওই কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতনরা পুলিশ পাহারায় তাকে বাসায় পাঠিয়ে দেন। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি শায়লার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়, সেদিনই তাকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জাতীয় এর আরও খবর
সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন উদ্ধার

সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন উদ্ধার

বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক

বড় খেলাপিদের কবলে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক

অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 

অস্থিরতার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: প্রবাসী আয় ও চা শিল্পে আশার আলো 

সর্বশেষ সংবাদ
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মাস্টার চাবিতে বাইক চুরি আটক ৪, দুটি বাইক উদ্ধার
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
মোগলাবাজারে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ১
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top