জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 

প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৬, ৮:৩৯:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নারীর জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদানে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) পিছিয়ে থাকার অন্যতম কারণ সামাজিক কুসংস্কার ও অভিভাবকদের অসচেতনতা বলে মন্তব্য করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এক্ষেত্রে সমাজের অগ্রসর শ্রেণি, বিশেষ করে চিকিৎসক সমাজের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে নগর ভবনে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজের অগ্রসর শ্রেণি এই টিকাদান কার্যক্রমে প্রত্যাশিত ইতিবাচক ভূমিকা রাখছেন না। বরং কোথাও কোথাও তাঁদের নেতিবাচক মনোভাব অভিভাবকদের নিরুৎসাহিত করছে। চট্টগ্রামে প্রায় ৯৯ শতাংশ এবং বরিশালে ৯৩ শতাংশ টিকাদানের সাফল্য থাকলেও সিলেটে এ হার আমাদের জন্য উদ্বেগজনক ও বিব্রতকর। অথচ সিলেট মহানগরীতে দেশের বিভিন্ন জেলার শিক্ষিত ও সচেতন পরিবারগুলোর বসবাস। তিনি বলেন, অনেক অভিভাবক সন্তানদের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোর জন্য গ্রাম থেকে সিলেট শহরে আসেন। সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে তাঁরা যথেষ্ট সচেতন। অথচ জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিকা গ্রহণের ক্ষেত্রে তাঁদের মধ্যে দ্বিধা ও অনীহা দেখা যাচ্ছে। প্রায় চার হাজার টাকা মূল্যের এই টিকা সরকার বিনামূল্যে দিচ্ছে। তাই সিলেটে এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

সিসিক প্রশাসক বলেন, সমস্যাটি চিহ্নিত করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছে। আগামী বছর টিকাদানের হার বাড়াতে স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিদ্যালয়ভিত্তিক সভা আয়োজন করা যেতে পারে। এসব সভায় চিকিৎসক, বিশেষ করে গাইনোকোলজিস্টদের সম্পৃক্ত করে টিকার উপকারিতা, নিরাপত্তা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে হবে।

তিনি বলেন, প্রয়োজনে একাধিক বিদ্যালয়ের অভিভাবকদের একত্রিত করে সভা আয়োজন করা হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী ব্যক্তি, ধর্মীয় নেতা, ইমাম, পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের প্রতিনিধিদের সম্পৃক্ত করে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হবে। সম্মিলিতভাবে কার্যকর প্রচেষ্টা চালানো গেলে এইচপিভি টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় নগর ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন্ নূর, সিসিকের সচিব মো. আশিক নূর, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ এবং ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী।

সভায় সিলেট নগরীর সরকারি, বেসরকারি ও ইংরেজি মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)নারীর জরায়ুমুখের ক্যানসারের অন্যতম প্রধান কারণ। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৯ হাজার নারী এ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ৫ হাজার নারী মারা যান। এইচপিভি টিকা ভাইরাসজনিত সংক্রমণ ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে কার্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এই টিকাদানের মাধ্যমে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, প্রায় চার হাজার টাকা মূল্যের এক ডোজ এইচপিভি টিকা পঞ্চম শ্রেণির মেয়ে  শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে যায় না এমন ১০ থেকে ১১ বছর বয়সী মেয়েদের সিসিকের নিয়মিত টিকাদান কেন্দ্রেও টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। বিশ্বখ্যাত গ্লাক্সো-স্মিথক্লাইন কোম্পানির তৈরি এই টিকা নিরাপদ এবং জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে অত্যন্ত কার্যকর। তিনি অভিভাবকদের ভ্রান্ত ধারণা পরিহার করে মেয়েদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত সময়ের মধ্যে এইচপিভি টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

প্রচ্ছদ এর আরও খবর
জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক

জৈন্তা সীমান্তে বিজিবির অভিযানে চিহ্নিত মানব পাচারকারী আটক

বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার

বাইক চোরকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের

সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ কমিশনারের

সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ

আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
আসছে নতুন ঘূর্ণিঝড় ‘কানি’
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
মুর্শিদাবাদে ৮ বাংলাদেশি আটক
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
কুলাউড়া পৌর জামায়াতের নতুন কমিটি
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
ছাতকে কৃষকদের বিনামূল্যে বীজ সার বিতরণ
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
সিলেটের সাহিত্যচর্চা জাতীয় সাহিত্যচর্চার অন্যতম অনুষঙ্গ: ড. মোহাম্মদ আজম
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
নারী স্বাস্থ্য সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ জরুরী :সিসিক প্রশাসক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
৯ মাসে আ. লীগের একটি বাড়িতেও হামলা হয়নি: এমপি মালিক 
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
ইউএস বাংলার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
বিদ্যুৎ খাতের স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
৪৬তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ পেলেন ১৪১৬ ক্যাডার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top