হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ৫:৩৮:৪৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি :
টানা ২২ দিন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় থেকে এক বৃদ্ধ মারা গেছেন। তার কোন স্বজনের সন্ধান পাচ্ছেনা পুলিশ। এই বৃদ্ধের মরদেহ পুলিশ হবিগঞ্জ মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন জানান, গত ৯ ডিসেম্বর অজ্ঞাত এক বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসা হলেও তার জ্ঞান ফিরেনি। এ অবস্থায় শুক্রবার ভোর রাতে তিনি হাসপাতালে মারা যান। বিষয়টি মাধবপুর থানাকে লিখিতভাবে জানানো হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ওই বৃদ্ধের লাশ ময়নাতদন্ত করতে হবিগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে। তার স্বজনদের সন্ধানে সব থানায় বার্তা পাঠানো হচ্ছে।





