জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশিকে নিয়ে গেল এফবিআই


প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৬:৩৫:৪৮ অপরাহ্ন


মালয়েশিয়া প্রতিনিধি : আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনাসহ বিভিন্ন গুরুতর অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামের এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অভিযানে জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সাল থেকে তিনি পলাতক ছিলেন।
পোস্টে আরও জানানো হয়, জোবাইদুলকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে। সেখানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে শুনানি হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে এফবিআই। এই অভিযানে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকারসহ যুক্তরাষ্ট্রের স্থানীয় অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন এফবিআইয়ের পরিচালক।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে ৫ মার্চ আলাস্কার ডিস্ট্রিক্ট আদালতে এক বাংলাদেশিকে হাজির করার সময় নির্ধারণ করা হয়েছে।
নিউ স্ট্রীট টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান এবং বিদেশে শত শত শিশুকে যৌন নিপীড়নের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।
অভিযোগ অনুযায়ী, জোবাইদুল ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের খুঁজে বের করতেন। পরে তাদের দিয়ে যৌন উস্কানিমূলক ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করা হতো। যুক্তরাষ্ট্রে অভিযোগ আনার আগে জোবাইদুল মালয়েশিয়ায় বসবাস করছিলেন এবং সেখানে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তাঁর বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরির অভিযোগে মামলা দায়ের করে।
জোবাইদুলের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারের বিষয়ে এফবিআই এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করে আসছিল। সর্বশেষ ৪ মার্চ তাঁকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

প্রবাস এর আরও খবর
লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

লন্ডনে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে’র নতুন কমিটি ঘোষণা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা

নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে শাবিপ্রবি- বুয়েট শিক্ষার্থীদের স্থাপত্যকর্ম

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top