সাইক্লোনের নিবেদিত সাহিত্য আসর
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ৭:২৯:১৯ অপরাহ্ন

‘মানুষ নিজের চিন্তা-স্বপ্ন মানুষের কাছে তুলে ধরার আকাঙ্খা থেকেই লেখালেখি করে। মহাকাল নির্ধারণ করবে কার লেখা কালজয়ী হবে। তবে স্বীকার করতে হবে, লেখালেখির কোন প্রয়াসই ব্যর্থ হয়না, সাফল্যের পরিসরটাই বৃহৎ অথবা ক্ষুদ্র হতে পারে। সিলেট অঞ্চলে লেখালেখির জগতে এক নিভৃতচারী লেখক ছিলেন পল্লীর কবি আলতাব আলী।’
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পারের চিলাউরা গ্রামের কবি আলতাব আলীকে নিবেদিত সাইক্লোনের ২৪৭ তম সাহিত্য আসরে বক্তারা একথা বলেন।
ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপনের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ছড়াকার ও সংগঠক অধ্যাপক মুজিবুর রহমান শাহীন।
সাইক্লোনের সাবেক সভাপতি মোয়াজ আফসারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি গল্পকার সেলিম আউয়াল। আলোচনায় অংশ নেন স্বাধীনতাত্তোর অবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কবি ইছমত হানিফা চৌধুরী, শিক্ষাবিদ ছয়ফুল আলম পারুল, কবি আবু আসাদ চৌধুরী, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন। অনুষ্ঠানে চিলাউরা গ্রামের তরুণ সমাজের পক্ষে মো. জসীম উদ্দীন, মোহাম্মদ সুমন মিয়া, মো. আমিনূর হোসেন, মিজানুর রহমান, আবদুল মালিক বক্তব্য রাখেন।
সাহিত্য আসরে লেখাপাঠ করেন ছড়াকার কবির আশরাফ, কবি প্রকৌশলী ইফতেখার শামীম, কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ এবং কোরআন থেকে তেলাওয়াত করেন মো. সারওয়ার জাহান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান বিহারী বিশ্বাস । বিজ্ঞপ্তি






