হোমিও চিকিৎসক বীরেন্দ্র চন্দ্রের পরলোকগমণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৪, ৮:২৮:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ডা. বীরেন্দ্র চন্দ্র দেব আর নেই। তিনি গত সোমবার (১৫ জুলাই) বিকেল পৌণে ৫টায় নগরের সিলেট নগরের বালুচরস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, ছাত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন রাত ৮টার দিকে চালিবন্দর মহাশ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। ডা. বীরেন্দ্র চন্দ্র দেব কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
সিলেটের প্রবীণ এই চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখা, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট জেলা শাখা, বাসদ সিলেট জেলা কমিটি, যুব ইউনিয়ন সিলেট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখা, উদিচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর সিলেট ও হবিগঞ্জ সমিতি সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অনেকে। বিজ্ঞপ্তি





