প্রতারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫২:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বার্তায় মার্কিন দূতাবাস প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সাবধান থাকুন। এতে আরও বলা হয়, দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই আপনার কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এমন বিষয়ে কোনো সাড়া দেবেন না। টাকা পাঠাবেন না।






