জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জামায়াতের কর্মী সম্মেলন কাল : প্রস্তুত আলিয়া মাঠ


প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪:১৮ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শুক্রবার সকাল ১০টার দিকে আলিয়া মাঠে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ইতোমধ্যে তিনি সিলেটে এসে পৌঁছেছেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।

সম্মেলন উপলক্ষে সিলেট আলিয়া মাদরাসা মাঠ প্রস্তত করা হয়েছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা। সম্মেলন সফল করতে উপজেলা, পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চলছে দাওয়াতী কার্যক্রম। সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন।

জানা গেছে, সর্বশেষ ২০০৬ সালে আলিয়া মাদরাসা মাঠে কর্মী সম্মেলন করেছিল জামায়াত। এরপর ২০০৯ সালে টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে জামায়াতের ব্যানারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রধান অতিথি ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। এছাড়া ওই জনসভায় শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। এরপর থেকে বিএনপির সাথে জোটগতভাবে আলিয়া মাদরাসা মাঠে জনসভা করলেও জামায়াতের ব্যানারে কোনো সম্মেলন বা জনসভা হয়নি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সভা সমাবেশ করতে পারছে। দেড় যুগ পর আমরা আলিয়া মাদরাসার মাঠে কর্মী সম্মেলন করতে যাচ্ছি। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top