বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৮:২২:৪০ অপরাহ্ন
সিলেট বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির এক সভা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ আদি মোহনলাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিবেকের সাধারণ সম্পাদক শিলা সাহার সভাপতিত্বে ও বস্ত্র বিতরণ উপ কমিটির আহবায়ক অসিত কুমার সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিবেকের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল, কার্যনির্বাহী সদস্য প্রফেসর দেবাশীষ দেবনাথ।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ. কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যক্ষ শাশ্বতী ঘোষ সোমা, প্রচার সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, নির্বাহী সদস্য ব্যবসায়ী স্বপন পাল চৌধুরী প্রমুখ।
সভার সিদ্ধান্তক্রমে আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় তারাপুর চা বাগানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সম্পন্ন হবে। এ ব্যাপারে পরিষদের সকল পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।
কার্যকরী পরিষদের সদস্যবৃন্দকে ন্যূনতম এক হাজার টাকা অর্ঘ্য সরাসরি কিংবা বস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক অসিত কুমার সূত্রধর পার্সোনাল বিকাশ ০১৭১২ ৩২৬ ০৪৭ নাম্বারে সত্ত্বর পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো। বিজ্ঞপ্তি




